• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2021   Tuesday

পাহাড়ি জেলা খাগড়াছড়িতে কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে লক ডাউনের কারনে কর্মহীন অসহায়, গরীব ও দুস্থদের পাশে দাড়ালো  খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। 
 
জেলার খাগড়ছড়ি সদর, মাটিরাঙ্গা,গুইমারাসহ  ছয় উপজেলায়  তিন  হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  
 
জেলায় ৫ হাজার ৩ শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।।
 
মঙ্গলবার সকাল ৯ টায় খাগড়াছড়ি পৌর এলাকার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীভ অসহায়দের মাঝে খাদ্য তুলে দিয়ে বিতরণ কাজ উদ্বোধন করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান( প্রতিমন্ত্রী পদ মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
 
এ সময় তিনি বলেন, মহামারীর কারণে জেলার অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে। তাদের মুখে হাসি ফুটাতে আমাদের এই কার্যক্রম চালু হয়েছে। জেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দের অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী যেমনি চান না, তেমনি আমরা চায় না, কেউ যেনো না খেয়ে না থাকে। সকলেই ভালোভাবে খেয়ে যেন জীবন যাপন করতে পারে।
 
তিনি আরও বলেন, সকল মানুষ করোনা থেকে রক্ষা পেতে নিরাপদে থাকতে হবে। সব সময় মাস্ক ব্যবহার করতে হবে। সকল প্রকার সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে এই পাহাড়ের মানুষ মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ করতে পারবে। সচেতন না হলে এই মহামারী থেকে কেউ রক্ষা পাবেনা।
 
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ১০ কেজি, ডাউল ১ কেজি, পেয়াজ ১ কেজি, লবন ১ কেজি, সয়াবিন তৈল ১ কেজি ও আলু ২ কেজি। 
 
 
খাদ্য সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, শুভ মঙ্গল চাকমা, এড. আশুতোষ চাকমা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ প্রমুখ।
 
---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই


ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ