• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

নানিয়ারচর ও বাঘাইছড়িতে সেনা অভিযানে অস্ত্রশস্ত্রসহ তিন ইউপিডিএফ সদস্যকে আটক

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2021   Friday

রাঙামাটির বাঘাইছড়ি ও নানিয়ারচর উপজেলায় শুক্রবার সেনাবাহিনী পৃথক অভিযান চালিয়ে প্রসীত বিকাশ সমর্থিত দলের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অস্ত্রশস্ত্রসহ তিন সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন অমর চাকমা(৩৪), রকেট চাকমা(২২) ও রূপায় চাকমা(৩৮)। আটককৃত অমর চাকমা উপজেলার পশ্চিম বালুখালী গ্রামের বঙ্গলতলী ইউনিয়নের দিন মোহন চাকমার ছেলে ও রকেট চাকমা একই ইউনিয়নের উগলছড়ি গ্রামের শান্তবিল চাকমার ছেলে।


জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের ১২ বীরের আওতাধীন করেঙ্গাতলী সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য গতকাল শুক্রবার সকালের দিকে গোপণ সংবাদের ভিত্তিতে জারুলছড়ি এলাকায় অভিযান চালায়। এসময় প্রসিত বিকাশ খীসার সমর্থিত ইউপিডিএফের দুই সদস্য অমর চাকমা ও রকেট চাকমাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ টি দেশীয় বন্দুক(এলজি),২ রাউন্ড গুলি, ৬ টি চাঁদা রশিদ বই,৫ টি মোবাইল সেট, ২ টি ব্যাগ এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অশস্ত্রশস্ত্র ও আটককৃতদের ১২ বীর সেনা জোনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান সত্যতা স্বীকার করে জানান, সেনাবাহিনীর অভিযানে আটককৃত দুই ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র পুলিশেরর কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে প্রচলিত আইনে মামলা মামলার পর আদালতে প্রেরণ করা হবে।


এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনা বাহিনী সদস্যরা শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নানিয়ারচর উপজেলার কতুকছড়ি ইউনিয়নের হাজাছড়ি এলাকায় অভিযান চালায়। এসময় ইউপিডিএফ কর্মী রূপায়ন চাকমার কাছ থেকে ১টি বিদেশি তৈরী (থ্রী নট থ্রী) রাইফেল, ৫ রাউন্ড গুলি,দুইটি জাতীয় পরিচয় পত্র,৩টি মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে। নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
--হিলবিডি/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ