• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে চিৎমরমে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2021   Sunday

রাঙামাটির কাপ্তাই উপজেলায় আওয়ামী লীগের চিৎমরম ইউপির চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। তার নাম নেথোয়াই মারমা(৫৬)। শনিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।


পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের এবারের ইউপি নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমার বাড়িতে ঢুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এই হত্যাকান্ডের ঘটনায় পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে নিহতের শরীরে ৩টি গুলি লাগে বলে পুলিশ জানায়। দুপুরে নিহত নেথোয়াই মারমার লাশ রাঙামাটি হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে নেথোয়াই মারমার লাশ তার ছেলের হাতে হস্তান্তর করা হয়েছে। নিহত নেথোয়াই মারমার লাশ দেখতে হাসপাতালে যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরীসহ ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ অন্যান্য নেতা কর্মীরা।


এদিকে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য অঞ্চলের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সাধারণ জনগনকে ঐক্যবদ্ধ ও সেনাবাহিনীকে অস্ত্রধারীদের বিরুদ্ধে অপারেশন উত্তোরন জোরদার করার আহবান জানিয়েছেন।

 

বিবৃতিতে তিনি আরো বলেন. সেনাবাহিনী দেশ ও জাতির গর্ব ইতিপূর্বে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তাদের তৎপরতার কারণে কিছুদিন পার্বত্য অঞ্চলে হত্যাযজ্ঞের মত সন্ত্রাসী কার্যক্রম কিছুটা বন্ধ ছিল নতুন করে ইউপি নির্বাচনকে ঘিরে আবারো আঞ্চলিক দলের সন্ত্রাসীরা হত্যাযজ্ঞে নেমে তারা কাপ্তাই চিৎমরম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী নে থোয়াই মারমকে হত্যা করেছে। তিনি অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের দমন করতে অপারেশন উত্তরণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনীর প্রতি আহবান জানান।


অতিরিক্ত জেলা পুলিশ সুপার মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দ্রঘোনা থানা পুলিশ রাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে দুপুরে রাঙ্গামাটি হাসপাতাল মর্গে আনা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের পর নেথোয়াই মারমার লাশ তার ছেলের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ব্যাপারে কেউ চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করতে আসেনি।


উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ছিলেন। গত মঙ্গলবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বারীত এক পত্রে কাপ্তাইয়ের ৪ টি ইউনিয়নের নৌকার প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ