• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে মাস ব্যাপী বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব শুরু

ষ্টাফ রিপের্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2021   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানের মধ্য দিয়ে মাস ব্যাপী শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান উৎসব।

 

বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনে প্রবারণা পূর্নিমা উৎসব পালনের পর দিন থেকে দীর্ঘ একমাস ধরে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে এক মাস ব্যাপী ধারাবাহিকভাবে চলে দানোত্তম কঠিন চীবর দান উৎসব।


বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার বিহার প্রাঙ্গনে রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার উদ্যোগে ২২তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। পার্বত্য ভিক্ষু সংঘের রাঙ্গামাটি পৌর শাখার সভাপতি ভদন্ত ধর্মকৃর্তি মহাথেরোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী। ধর্মসভায় পূর্ণার্থীদের উদ্দেশে প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মাপোদেশ দেন চট্টগ্রামের পাঁচখাইন শান্তি নিকুঞ্জ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ ড. প্রিয়দর্শী মহাথের। ধর্মদেশনা দেন আসামবস্তি ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পাঞ্ঞা বংশ মহাথেরো। পবিত্র মঙ্গলাচরণ পাঠ করেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনাপাল ভিক্ষু।  ধর্ম সভা শেষে পূর্নাথীরা ভিক্ষু সংঘের উদ্দেশ্য চীবর দান করেন। 

 

দিন ব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে শত শত পুর্ণাথী অংশ নেন। এর আগে সকালের দিকে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ