• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

মহান বিজয় দিবস উপলক্ষে রাবিপ্রবির বিভিন্ন কর্মসূচী পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2021   Thursday

মহান বিজয় দিবস  উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি)  বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা পুস্পস্তবক অর্পণ করেন। এরপর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ, শহীদ এম. আব্দুল আলী ও শহীদ আব্দুস শুক্কুর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।  

 

 এছাড়া বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অঞ্জন কুমার চাকমা, চারটি বিভাগের শিক্ষার্থী, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ রাঙামাটির শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 

 

অপরদিকে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দেশব্যাপী  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত  ছিলেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ