• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2021   Thursday

মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পুর্তিতে বৃহস্পতিবার রাঙামাটিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।


দিবসটি উপলক্ষে ভোরে ৫০ বার তোপধ্বনির মধ্যদিয়ে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয়ের শুভ সূচনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন বিজয়ের ৫০ বছরে শহীদ মিনারে পুস্পস্তবর্ক অর্পণ করেন।


সকালের মারী স্টেডিয়ামে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লের অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর ও জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। এছাড়া বিকালের দিকে জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


অন্যদিকে বুড়িঘাট বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতি সৌধে রাঙামাটির বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার, রাঙামাটি জেলা পরিষদ, রাঙামাটি জেলা প্রশাসন, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর ফাউন্ডেশন ও সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ