• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    
 
ads

লেকার্স পাবলিক স্কুলের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2022   Monday

সোমবার যথাযথ মর্যাদায় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

 

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মেজর মো: আরিফ মাহমুদ এর সভাপতিত্বে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন,  হাউজভিত্তিক দেয়ালিকা `রক্তরাঙা কৃষ্ণচূড়া` উন্মোচন। এতে উদ্ধোধন করেন লে. কর্নেল বি এম আশিকুর রহমান, পিএসসি। এছাড়া শিক্ষার্থীদের জন্য অনলাইনে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এরপর ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে আত্মোসর্গকারী মহান শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্যে দেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো: আরিফ মাহমুদ।| আলোচনা সভার পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়|। অনুষ্ঠানের শেষে প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় এবং মহান শহিদদের আত্মার শান্তি কামনা করে প্রতিষ্ঠানে দোয়া পরিচালনা করা হয়।

 

অধ্যক্ষ মেজর মো: আরিফ মাহমুদ মহান শহীদদের স্মৃতিচারণে বলেন, একুশকে কেন্দ্র করেই এদেশের মানুষ সংগঠিত হয়েছে এবং আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ