• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

দীঘিনালায় আটকের পর ইউপিডিএফ সংগঠকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2022   Tuesday

খাগড়াছড়ির দীঘিনালায় আটকের পর অসুস্থ্য হয়ে (হৃদরোগে) মারা গেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর এক সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভ (৪৪)। তাকে মঙ্গলবার ভোরে অস্ত্রশস্ত্রসহ আটক করেছিল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর টহলদলের সদস্যরা।


একটি সূত্র জানায়, তাকে আটকের পর দীঘিনালায় নিয়ে আসার পথে আটককৃত ইউপিডিএফ নেতা অসুস্থ্য বোধ করলে আইন শৃংখলাবাহিনী তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু ঘটে। পরে লাশের ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


জানা যায়, মঙ্গলবার ভোরে দীঘিনালা উপজেলার বাবুছড়ার বাঁশঢালা এলাকায় টহল দলের হাতে আটক হন  ইউপিডিএফ এর সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভ । আটকের সময় তার বাড়িতে তল্লাশী চালিয়ে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, তিনটি অবৈধ ওয়াকিটকি, আটটি মোবাইল, একটি ল্যাপটপ ও একটি পোর্টেবল জেনারেটর উদ্ধার করা হয়। মিলন চাকমার বিরুদ্ধে দীঘিনালা এলাকায় চাঁদাবাজি, হত্যা, খুনসহ রাষ্ট্র বিরোধি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি ৩টি মামলার পলাতম আসামী ছিলেন।


তবে ইউপিডিএফ এর মূখপাত্র অংগ্য মারমা অভিযোগ করেছেন শারিরীক নির্যাতনের শিকার হয়ে তাদের নেতা মারা গেছেন বলে এক বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ