• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

সীতাকুন্ডের অগ্নিকান্ডের ঘটনায়
ফায়ার ফাইটার মিঠু দেওয়ান ও নিপন চাকমার ছবি এখন কেবলই স্মৃতি

বিশেষ প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2022   Sunday

চট্টগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনায় নিহত ফায়ার ফাইটার  নিপন চাকমা তার সহকর্মীদের সাথে তোলা ছবি এখন কেবলই স্মৃতি। অপর ফায়ার ফাইটার মিঠু দেওয়ানেরও। শনিবার ভয়াবহ অগ্নিকান্ডের পেশাগত দায়িত্ব পালনের সময় বিস্ফোরণ ঘটলে রাঙামাটির দুই সন্তান মিঠু দেওয়ান (৫২) ও নিপন চাকমা (৪৭) মৃত্যুবরণ করেন।


জানা গেছে, ফায়ার ফাইটার মিঠু দেওয়ান ফায়ার সার্ভিসের কুমিরা শাখায় ও নিপন চাকমা সীতাকুন্ড শাখায় লিডার হিসেবে কর্মরত ছিলেন। নিহত মিঠু দেওয়ানের বাড়ী রাঙামাটি শহরের শহরের পশ্চিম ট্রাইবেল আদাম এলাকায় এবং অপর নিহত নিপন চাকমার গ্রামের বাড়ী আজাছড়া নো আদামে হলেও বর্তমানে তিনি শহরের কলেজ গেইট এলাকার সুদিপ্তা দেওয়ান পাড়ায় তার পরিবার রয়েছে। নিহত দুজন এর আগে রাঙামাটি ফায়ার সার্ভিস রাঙামাটি কার্যালয়ে কর্মরত ছিলেন। দুজনই লিডার পদবী দায়িত্বরত ছিলেন।


মিঠু দেওয়ানের ছোটভাই ও নৃত্যশিল্পী টিটু দেওয়ানের সাথে কথা বলে জানা গেছে, তার বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে পরিবারের প থেকে তার ছোট ভাই ঘটনাস্থলে গেছে। তবে এখনো পর্যন্ত  তার বড় ভাইয়ের মরদেহ শনাক্ত করা যায়নি। তবে অপর নিহত নিপন চাকমার পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


রাঙামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন জানান, চট্টগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত কর্মীদের মধ্যে নিপন চাকমা ও মিঠু দেওয়ানের বাড়ী রাঙামাটিতে। তাদের মধ্যে নিপন চাকমার মরদেহ শনাক্ত করা হয়েছে এবং  মরদেহ হস্তান্তর করা হয়েছে। অপরদিকে নিহত মিঠু দেওয়ানের মরদেহ শনাক্তের প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, নিহত দুজই রাঙামাটি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মরত ছিলেন। পরে নিপন চাকমা  বদলি হয়ে ফায়ার সার্ভিসের সীতাকুন্ড শাখায় এবং মিঠু দেওয়ান কুমিরা শাখা যোগদান করেন।


উল্লেখ্য, গেল শনিবার (৪ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের খবর জানতে পেয়ে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম ও আশপাশের সকল ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান আগুন নেভাতে। দুর্ঘটনার এক পর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটলে ফ্রন্টলাইনে কাজ করা ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত হন। এতে মিঠু দেওয়ান ও নিপন চাকমাসহ ৭ জন  ফায়ার যোদ্ধা নিহত হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ