• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত
নীতি চাকমা সভাপতি ও রিতা চাকমা সাধারণ সম্পাদক

প্রেস বিজ্ঞপ্তি। : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2022   Friday

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে নীতি চাকমাকে সভাপতি ও রিতা চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

হিল উইমেন্স ফেডারেশনের সদস্য  এন্টি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ২০ জুন খাগড়াছড়িতে আহুত এক বিশেষ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সাবেক সভাপতি বিপুল চাকমা। সভার শুরুতে পার্বত্য চট্টগ্রাম অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মোৎসর্গকারী সকল নিতদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় সংগঠনের বিদায়ী সভাপতি নিরূপা চাকমা হিল উইমেন্স ফেডারেশনের দীর্ঘ সংগ্রামী ঐতিহ্যের কথা স্মরণ করে নিজের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

নিরূপা চাকমা বলেন,পার্বত্য চট্টগ্রামে হিল উইমেন্স ফেডারেশন একটি অন্যতম লড়াকু নারী সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সংগঠনে কাজ করতে গিয়ে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নারীরা হামলা ও নির্যাতনের শিকার হয়েছে।  শাসকগোষ্ঠী যতই ষড়যন্ত্র করুক না কেন এই আন্দোলন কোনদিন ভুন্ডুল করে দিতে পারবে না।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে নিরূপা চাকমা বলেন, শাসকগোষ্ঠির জাতিগত নিপীড়নের পরিকল্পনাকে ভেস্তে দিতে নারী সমাজকে ঐক্যবদ্ধ ও দ্বিগুন শক্তি নিয়ে আন্দোলনে এগিয়ে আসতে হবে। প্রতিটি এলাকায় নারী সংগঠন ও নারী নেতৃত্ব গড়ে তুলতে হবে। তিনি নারী সমাজকে পূর্ণস্বায়ত্বশাসনের আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

সন্মেলনে প্রতিনিধিদের সবাই একমত হলে নীতি চাকমাকে সভাপতি ও রিতা চাকমাকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় পুনর্গঠন কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন রেশমি মারমা, রূপসি চাকমা, দয়া চাকমা, এ্ন্টি চাকমা, জেসি চাকমা, রিপনা চাকমা ও ইশা চাকমা। করতালির মাধ্যমে উপস্থিত অতিথি ও সংগঠনের কর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানান। 

--প্রেস বিজ্ঞপ্তি। 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ