• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2026   Thursday

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে জিকো চাকমা,সাধারন সম্পাদক অন্তর চাকমা ও সাংগঠনিক সম্পাদক সৈশানু মারমা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার পিসিপির ৩০তম কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে ৩৩ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি নির্বাচিত করা হয়।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিন ব্যাপী কাউন্সিলে সকালের দিকে আলোচনা সভায় পিসিপির বিদায়ী সহসভাপতি জগদীশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক সুমিত্র চাকমা। বিকালের দিকে আলোচনাসভা পর্বে পিসিপির বিদায়ী সভাপতি রোমেন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পদক জুয়েল চাকমা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারন সম্পাদক আশিকা চাকমা। পিসিপির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম কেন্দ্রীয় কাউন্সিলে তিন পার্বত্য জেলা ছাড়াও ঢাকা, রাজশাহী,খুলনা, চট্টগ্রাম মহানগরী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিন শতের অধিক নেতাকর্মী ও পর্যবেক্ষক অংশ নিয়েছেন। আলোচনা সভা শেষে অংশ গ্রহনকারী নেতাকর্মীদের ভোটে এক বছরের জন্য পিসিরি কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে জিকো চাকমা,সাধারন সম্পাদক অন্তর চাকমা ও সাংগঠনিক সম্পাদক সৈশানু মারমা নির্বাচিত করা হয়।

এর আগে বুধবার শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে পিসিপির দুদিনের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে এগিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি পার্বত্য চুক্তি বাস্তবায়নে আর কোন ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ