• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

খাগড়াছড়িতে রথযাত্রামহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jul 2022   Friday

খাগড়াছড়িতে রথযাত্রামহোৎসব উপলক্ষে ধর্ম সভা ও রথ শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১জুলাই) বিকালের দিকে জেলা শহরের শাপলা চত্বরস্থ মুক্তমঞ্চ প্রাঙ্গনে  ৮দিনব্যাপী রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করা হয়। এ সময় মন্দির উন্নয়ন কমিটির সভাপতি অমৃত লাল ত্রিপুরা`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
 
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা আজ থেকে শুরু হয়েছে। এ বছর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ রথোৎসব। মূলত সনাতন হিন্দু ধর্মীয় ভাবধারা ও অনুভূতির ওপর প্রতিষ্ঠিত হলেও জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণীপেশা,  মানুষ এ রথমেলা দেখতে আসেন। এ বছর ও কমতি ছিলোনা মানুষের।রথের রশি ধরে টেনে আনন্দ বিনিময় করছেন অনেকেই।  এই ঐতিহ্যবাহী রথ উৎসবকে কেন্দ্র করে গোটা খাগড়াছড়ি হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এখন সাজসাজ রব। আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন),খাগড়াছড়ির শ্রী শ্রী রাধা বঙ্কুবিহারী মন্দিরের রথোৎসব পরিচালনা কমিটি রথের যাবতীয় কার্যক্রম চালাচ্ছে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি রথ উৎসবের পুরোহিত হাতে রশি প্রদানের মাধ্যমে ও বেলুন উড়িয়ে  রথ টানার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। এই রথটি মূর্তিসমেত হাজার হাজার ভক্ত নর-নারী রশি ধরে শাপলা চত্বর থেকে  টেনে জেলা শহরের চেঙ্গীস্কয়ার ঘুরে জেলা কেন্দ্রীয় লক্ষী নারায়ন মন্দিরে এসে শেষ হয়।এখানেই রথটি প্রতিবছরের মতো এবারও  ৯ দিন পর ৯ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা উৎসব।
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে  আরো উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) বাসুদেব কুমার মালো,দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা আহ্বায়ক সুদর্শন দত্ত, শ্রী শ্রী কৈবল্য পীঠের সভাপতি চন্দ্র শেখর দাশ,বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের আহ্বায়ক তপন কান্তি দে,খাগড়াছড়ি লক্ষী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি  আশীষ ভট্টাচার্য্য, কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব,সনাতন ছাত্র যুব পরিষদের সাবেক সভাপতি শিব শংকর দেব প্রমুখ।

 

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই


 



ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ