• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মালম্বী শুভ আষাঢী পূর্ণিমা পালন করছে

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2022   Tuesday

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যে মঙ্গলবার খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীরা শুভ আষাঢী পূর্ণিমা পালন করছে।

 

বুদ্ধের সময়ে আষাঢী পূর্ণিমা তিথিতে তিনটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এই ঘটনার উপলক্ষ্য করে বৌদ্ধ ধর্মালম্বীরা দিনটি পালন করে থাকে। এই দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য একটি গুরুত্ব পূর্ণ দিন।

 

উল্লেখযোগ্য তিনটি ঘটনা হলো- গৌতম বুদ্ধ মাতৃগর্ভে প্রতিসন্ধি লাভ,  রাজপ্রাসাদ, রাজত্ব ও স্ত্রীপুত্রের মায়া ত্যাগ করে দু:খ থেকে মুক্তির পথ অন্বেষণে গৃহত্যাগ ও বুদ্ধত্ব লাভের পর পঞ্চবর্গীয় শিষ্যদের উদ্দেশ্যে প্রথম ধর্মের বাণী প্রচার করা।

 

এই আষাঢী পূর্ণিমার পরবর্তী তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস শুরু করেন। এ সময় ভিক্ষুরা জরুরী কোন কারন ছাড়া বিহারের বাইরে রাত্রিযাপন করতে পারেন না। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা ধর্ম বিনয় অধ্যায়ন ও ধ্যান চর্চা করে থাকেন। এই তিন মাস বর্ষাবাস শেষ হওয়ার পর  প্রবারনা পূর্ণিমা উদযাপনের মধ্যে দিয়ে শুরু মাস ব্যাপী কঠিন চীবরদানোৎসব।

 

আষাঢী পূর্ণিমা উপলক্ষ্যে খাগড়াছড়িতে ধর্মপুর আর্য বন বিহার, জনবল বৌদ্ধ বিহার, য়ংড বৌদ্ধ বিহাসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে সংঘদান,অষ্ট পরিস্কার দান, পিন্ড দান ,বুদ্ধ পুজা,ফুল পুজা ও বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাসের চীবর দানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ