• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2022   Saturday

নড়াইলে হিন্দু বাড়িঘরে হামলা, মঠ মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার খাগড়াছড়িতে মানববন্ধন  কর্মসূচি পালিত হয়েছে।


খাগড়াছড়ি প্রেস কাবের সামনে খাগড়াছড়ি নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর বোধিসত্ত্ দেওয়ান। সাংবাদিক আবু দাউদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাবেক জেলা মাধ্যমিক কর্মকর্তা সাধন কুমার চাকমা, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সফিকুল ইসলাম, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা আহবায়ক সজল বরণ সেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, নারী অধিকার নেত্রী শাপলা দেবী ত্রিপুরা, শ্রী শ্রী লী নারায়ন মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, সাংবাদিক আজিম উল হক, কর্মসূচির অন্যতম উদ্যোক্তা অপু দত্ত। মানববন্ধনে সকল ধর্ম ও বর্ণের প্রতিনিধিরা অংশ নেন।


বক্তারা নড়াইলসহ বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতন এবং মন্দির ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, রাষ্ট্রের নিজস্ব কোন ধর্ম থাকতে পারেনা, প্রকৃত বিচার করাই রাষ্ট্রের একমাত্র ধর্ম। কারণ রাষ্ট্রের নিজস্ব ধর্ম থাকলে পপাতিত্ব হবার আশংকা থাকে। তারা দেশের সকল সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ