• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2022   Saturday

পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। এ উপলক্ষে জেলা মৎস্য অধিদফতরের আয়োজনে ২৩-২৯ জুলাই সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস কনফারেন্স এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, সপ্তাহব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রথম দিন ২৩ জুলাই সাংবাদিকগণের সঙ্গে মতবিনিময় সভাসহ মাইকিং ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করা হয়। দ্বিতীয় দিন প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সঙ্গে মতবিনিময় সভা এবং জেলা মৎস্য অফিস প্রাঙ্গন ও পৌর গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সপ্তাহের তৃতীয় দিনে জেলার সকল অংশীজনের সমন্বয়ে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন, পোনামাছ অবমুক্তকরণ, সুফলভোগীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ, মতবিনিময় সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

এছাড়াও সপ্তাহের অন্যান্য দিনে অবৈধ জাল নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জেলেদের মাঝে আয়বর্ধক বিকল্প কর্মসংস্থানে উপকরণ বিতরণ ও মাঠ পর্যায়ে চাষীর পুকুরে পানি পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকল অংশীজনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ আহ্বান জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।

প্রেস কনফারেন্স জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন বোর্ড (বিএফডিসি) রাঙ্গামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপল লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) রাঙ্গামাটি নদীউপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রিপন মিয়া প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ