• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটি রাজ বন বিহারে বন্দুকভাঙ্গাবাসীর সার্বজনীন ২২তম মহাসংঘদান

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2022   Friday

শুক্রার রাঙামাটি রাজ বন বিহারে বন্দুকভাঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে সার্বজনীন ২২তম মহাসংঘদান অনুষ্ঠানের আয়োজন করেছে।


রাঙামাটির রাজবন বিহারে বন্দুক ভাঙ্গা ইউনিয়নে বসবাসরত এলাকাবাসী ও বন্দুকভাঙ্গা মহাসংঘদান সার্বজনীন পরিচালনা কমিটি উদ্যোগে আয়োজিত মহাসংঘদানানুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজবন বিহারে বিহার অধ্যক্ষ ও ভিক্ষু সংঘের প্রধান ভদন্ত শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু ভদন্ত সমুন মহাস্থবির ও জ্ঞানপ্রিয় মহাস্থবিরসহ অন্যান্য প্রমূখ ভিক্ষু। এসময় রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু সৌরজগৎ মহাস্থবির ও বোধিপুর বনবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ জিনবোধি মহাস্থবির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাকমা রাজ পরিবারের সদস্য চাঁদ রায়। আরো বক্তব্য রাখেন ৫ নম্বর বন্দুক ভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বন্দুক ভাঙ্গা মহা সংঘদান সার্বজনীন পরিচালনা কমিটির সভাপতি অমর চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন বন্দুক ভাঙা সার্বজনীন মহাসংঘদান কমিটির সাধারণ সম্পাদক উদয়ন চাকমা। পঞ্চশীল পাঠ করেন সিদ্ধার্থ চাকমা। অন্যান্যদের মধ্য ৫ নম্বর বন্দুক ভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অশ^নী কুমার চাকমা ও সাবেক চেয়ারম্যান বরুন কান্তি চাকমাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এর আগে বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান, পঞ্চশীল প্রার্থনা, উৎসর্গ ও পিন্ডদানসহ নানাবিধ দান করা হয়। পরে পূণ্যার্থীরা বনভান্তের প্রতিবিম্বে ফুলের তোড়া দিয়ে মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তেকে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে সারা বিশ্বে শান্তি ও মঙ্গল প্রার্থনায় বিশেষ প্রার্থনা পাঠ ও ৫মিনিট নিরবতা শ্রবণ (ভাবনা) করা হয়।


অনুষ্ঠানে বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান অমর চাকমা জানান, প্রতিবছর বন্দুকভাঙ্গা ইউনিয়নে বসবাসরত সকল পেশা শ্রেণির মানুষ রাজবন বিহারে সমবেত হয় এ উদ্যোগ নেওয়ার ফলে। যার কারণে প্রতিবছর চেষ্টা করা হয় এ অনুষ্ঠানটির ধারাবাহিকতা বজায় রাখতে। শুধু পুণ্যানুষ্ঠান নয়। এ অনুষ্ঠানটি বন্দুকভাঙ্গা এলাকাবাসীদের এক ধরনের মিলন মেলাও বটে।’


ধর্ম দেশনায় বৌদ্ধ ভিক্ষুরা বলেন,‘মানুষের মনকে পবিত্র রাখতে একটি মানুষের পঞ্চশীল পালন করতে হবে। পাশাপাশি বিহারে গিয়ে বিহার পরিস্কার ও বিহারের কাজ করতে হবে। তখন নিজেকে পুণ্যবান বলে মনে হবে। শুধু তাই নয়, ধর্মীয় শিক্ষার পাশাপাশি পরিবারের সন্তানদের সৎ শিক্ষা ও সৎ পরামর্শ দিতে হবে। কেননা পরিবার থেকেই শিশুরা সবকিছু শিখে বড় হয়।’
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ