• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

খাগড়াছড়িতে বিদ্যালয়ের গেইট ভেঙ্গে পড়ে ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2022   Wednesday

খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের গেইট পড়ে প্রাক প্রাথমিকের শিক্ষার্থী শ্রাবন দেওয়ান(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(১০ আগস্ট) সকাল ৯ টার দিকে খাগড়াছড়ি সদরের খবং পড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। মৃত শ্রাবন দেওয়ান খাগড়াছড়ি পৌরসভার নারায়ন খাইয়া এলাকার বাসিন্দা প্রনয় দেওয়ানের ছেলে।
 
জানা গেছে, বুধবার সকালের দিকে  শ্রাবন দেওয়ান মায়ের সাথে স্কুলে ঢুকার সময় হঠাৎ করে গেইট ভেঙ্গে তার গায়ের উপরে পড়ে। সেখান থেকে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা জানান শিশুটি আনার আগে মারা গেছে।
 

এদিকে অভিযোগ উঠেছে, সদ্য নির্মিত বিদ্যালয় গেইটটি নড়বড়ে হওয়ায় কাঠ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছিল। নির্মান কাজে ত্রæটির কারণে গেইটটি ভেঙ্গে পড়েছে। জানা গেছে, এলজিইডি এক বছর পূর্বে কাজটি শেষ করেছিল।


স্থানীরা জানান, মূলত: নির্মান ত্রুটির কারণে এই দূর্ঘটনা ঘটেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ও বিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না। তবে এ বিষয়ে জানার জন্য ওই ঠিকাদারী প্রতিষ্ঠান ও এলজিইডির কাউকে কাউকে পাওয়া যায়নি।

নিহতের বাবা প্রনয় দেওয়ান বলেন দ্রুত বিদ্যালয়ের গেইট ও ভালোভারে ঠিক করা হোক। আর যে সমস্ত বিদ্যালয়ের এ ধরনের দেওয়াল ও গেইট নির্মাণ করা হয়েছে সেগুলা সঠিকভাবে করা হয়েছে কিনা যাচাই করা হোক। যাতে তার ছেলের ( শ্রাবন দেওয়ান) মতো কাউকে জীবন দিতে না হয়। কোন বাবা মা যেন সন্তান হারা না হয়।


ঘটনার পর পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য প্রাথমিক শিক্ষা বিভাগের আহ্বায়ক নিলোৎপল খীসা ঘটনাস্থ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা  বলেছেন, ঘটনার তদন্ত কমিটি গঠন করা হবে  এবং গঠিত তদন্ত কমিটির রিপোর্ট  পাওয়ার পর পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


এদিকে নিহতের মৃত দেহ ময়না তদন্ত শেষে নারান খাইয়া বাসায় নেয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মা বাসনা চাকমা একমাত্র ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন।

খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, সকালে স্কুলের প্রধান শিক্ষক আমাদেরকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমরা স্কুল পরিদর্শন করে সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 
জেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন জানান সকালে বিদ্যালয়ে ঢুকার সময় কলপসিবল গেইটের পাল্লা ভেঙ্গে ছেলেটির গায়ের উপর পড়ে, ছেলেটি মারা মারা যায়, এবিষয়ে একটি তদন্ত কমিটি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ সুরতহাল করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। যদি কেউ অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ