• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2022   Saturday

শনিবার রাঙামাটিতে বেড়াতে গিয়ে কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রুবায়েত ইসলমা(২৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

 

ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকালের দিকে চট্টগ্রাম থেকে চার বন্ধুকে সাথে নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসেন রুবায়েত ইসলাম। দুপুরের দিকে একটি ইঞ্জিন চালিত বোটে করে তারা কাপ্তাই হ্রদে ভ্রমণে যান। এক পর্যায়ে পর্যটন কমপ্লেক্স এর তিন কিলোমিটার দুরত্বে দারোগা পাহাড় এলাকায় পৌছলে বোট থেকে লাফ দিয়ে হ্রদে গোসল করতে নামেন রুবায়েত। এতে হ্রদের পানিতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ডুবুরির দল ওই এলাকার হ্রদের পানিতে তল্লাশি চালিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে। মৃত রুবায়েতের বাড়ী চট্টগ্রামের পাহাড়তলী এলাকায়।

 

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন জানান, দুপুরে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাওয়া যুবককে মৃত অবস্থায় উদ্ধার করার পর লাশ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ