• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বাঘাইছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির দায়ের কোপে একজনের ও গলধোলাইয়ে ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2022   Saturday
no

no

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের চিন্তারামছড়া গ্রামে ভারসাম্যহীন ব্যক্তি দা কোপে সরল চাকমা (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনার জের ধরে ক্ষুদ্ধ গ্রামবাসীরা ভারসাম্য ব্যক্তি মঞ্জু চাকমা (৩৬) কে পিটিয়ে হত্যা করেছে। শনিবার বিকালে েএ ঘটনা ঘটেছে। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উত্তর শিজক গ্রামে মঞ্জু চাকমা ও তাঁর মা কালাচুলি চাকমা (৫৫) ও বাবা রতœ কুমার চাকমা বাড়িতে টেলিভিশন দেখছিলেন। রাত আট টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে পাশে থাকা দা দিয়ে মা-বাবাকে এলোপাতাড়ি কোপান। পরে তাঁদের চিৎকারে এলাকায় লোকজন ছুটে এলে মঞ্জু পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, পরে আঘাত গুরুতর হওয়ায় খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
 
এদিকে, এ ঘটনার পর শুক্রবার রাতে মঞ্জু চাকমা তার মা-বাবার উপর হামলার পর পালিয়ে যায়। শনিবার বুঝিয়ে নিয়ে আসার জন্য চিন্তারামছড়া গ্রামের ২০ থেকে ৩০ জন মানুষ তাঁকে খুজঁতে বের হন।  খোঁজার এক পর্যায়ে চিন্তারামছড়া গ্রামে কালভার্ট এলাকায় পৌঁছলে ধন্য চাকমা (৩৫) ও সরল চাকমার (৬০) দা দিয়ে অর্তকিতে হামলা করে মঞ্জু। এতে ধন্য চাকমা পালিয়ে যেতে পারলেও সরল চাকমা পালাতে পারেননি। এতে মাথাসহ বিভিন্ন স্থানে দা দিয়ে কোপালে ঘটনাস্থলে মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত লোকজন ঘিরে ধরে ভারসাম্যহীন ব্যক্তি মঞ্জু চাকমাকে গণপিটুনি দিলে সেও মারা যায়। 
 
ও্ই ইউনিয়ন পরিষদের সদস্য মধুসুদন চাকমা বলেন, ভারসাম্যহীন ব্যক্তি মঞ্জু চাকমা আমার বড় ভাইয়ে ছেলে।   যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজন।  মঞ্জু হামলা একজনের মৃত্যু ও গণবিটুনিতে সেও মারা যায়। 
 
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, দা দিয়ে কুপিয়ে একজনের মৃত্যু ও ভাসাম্যহীন ব্যক্তির গণবিটুনিতে মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ