• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে সাড়ে তিন কোটি টাকার চোরাই কাঠ জব্দ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2023   Thursday

রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নের মন্দিরাছড়া ও কাঠালতুলী এলাকায় সেনাবহিনী বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ৬শ ১৬ লক চোরাই সেগুন কাঠ ও বন্দুক উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সেনাবাহিনী অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩কোটি ৫৭ লক্ষ ২৭ হাজার টাকা।


জানা গেছে, গেল বুধবার সন্ধ্যায় গোপণ সংবাদের ভিত্তিতে জুরাছড়ি সেনা জোনের ভারপ্রাপ্ত  উপ অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হকের নেতৃত্বে উপজেলার মৈদং ইউনিয়নের মন্দিরাছড়া ও কাঠালতুলী এলাকায় অভিযান চালায়। এসময় ৬ হাজার ৬শ ১৬ লক চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫৭ লক্ষ ২৭ হাজার টাকা। এ সময় কাঠ পাচারকারী ব্যবহৃত পরিত্যক্ত একটি দেশী গাদা বন্দুক ও বন বিভাগের সীল উদ্ধার করা হয়।


জানা গেছে, কতিপয় অসাধু কাঠ ব্যবসায়ী বন বিভাগ থেকে এক স্থানের গাছ কাটার অনুমোদন নিয়ে অন্যত্র স্থান থেকে গাছ কাটছে। ফলে নির্বিচারে গাছ নিধনের কারণে পাহাড়ে এখন বৃক্ষহীন হয়ে  পড়েছে। এছাড়া বৃক্ষ নিধনের ফলে বনের পশুপাখি আবাসন হারিয়ে বিলুপ্তির পথে। অন্যদিকে পাহাড় ধ্বস ও নিরাপদ পানির সংকট দেখা দিচ্ছে।


মন্দিরাছড়া পাড়ার সিনিয়র পাড়া কর্মী অনিল চাকমা, স্থানীয় ওয়ার্ড সদস্য রহিনী কুমার চাকমা ও  বিমল কান্তি চাকমা জানান, জুরাছড়ি সেনা জোনের ভারপ্রাপ্ত  উপ অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হকের নেতৃত্বে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে।  

জুরাছড়ি জোনের ভারপ্রাপ্ত  উপ অধিনায়ক মেজর মোঃ এহতে শামুল হক জানান, জব্দকৃত কাঠ বন বিভাগে কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.



সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ