• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহান বিজয় দিবসে
রাঙামাটিতে আওয়ামীলীগের পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2022   Friday

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এ সময়  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নিখিল কুমার চাকমা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সাবেক সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন মনি চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ তালুকদার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামশুল আলম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিজয় মিছিল সহকারে শহীদ মিনারে  গিয়ে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। বিজয় মিছিলের নেতৃত্ব দেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার।

আলোচনা সভায় দীপংকর তারুকদার এমপি বলেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীরা কোন প্রতিশ্রæতি নিয়ে যুদ্ধে যায়নি, তারা দেশের লাল সবুজের পতাকাকে রক্ষা করতে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।


 তিনি আরো বলেন, মহান মুুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তারা নিজের জীবন বাজী রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়েছে। তাদের ঋণ আমরা কখনোই শোক করতে পারবো না। মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ