• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিজয় দিবস উপলক্ষে
রাঙামাটিতে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির গভীর শ্রদ্ধা নিবেদন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2022   Friday

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাটে বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রইফের সমাধীতে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।


স্বাধীনতার এই বীর সন্তানের সমীতে পুষ্পমাল্য অর্পন করেন বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল মো: তরিকুল ইসলাম। এসময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল সাব্বির আহমেদ, বিজিবির রাঙামাটি সেক্টরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম,বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাহিত করা ও সনাক্তকারী দয়াল কৃঞ্চ চাকমা, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াসিন রানা সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।  এ সময় বিউগলের করুন সুরে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে। এছাড়া বীর শ্রেষ্ঠের আতœার প্রতি শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

 

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া দয়াল কৃঞ্চ চাকমা ও বীর শ্রেষ্ঠের সমাধীর দুই প্রহরীকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার।
 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ