• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বিলাইছড়িতে বন্য শুকরের আক্রমণে গুরুতর আহত ৩

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2023   Sunday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কেংড়াছড়ি ইউনিয়নের কেরনছড়ি এলাকায় বন্য  শুকরের আক্রমণে ৩ জন গুরুতর আহত হয়েছেন। রোববার এ ঘটনা ঘটেছে। আহতদের বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সুচিত্রা চাকমা (৪৫),বেবী আক্তার (২৬) ও বিমলা চাকমা (৬৮)।

স্থানীয়রা জানান, রোববার উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের কেরনছড়ি এলাকায় হঠাৎ একটি বন্য শুকর লোকালয়ে গিয়ে লোকজনকে উপর আক্রমণ করে। এতে বন্য শুকরের কামড়ে তিন জন গুরুত্বর আহত হন।  পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য  রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে বিমলা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা সবাই কেংড়াছড়ি ইউনিয়নের বাসিন্দা।


উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন জানান, বন্য শুকরটি  সুচিত্রা চাকমার ডান হাতে কামড় দিয়ে মারাত্মক জখম করে।  বেবী আক্তারকে ডান পায়ের রানে এবং বাম হাতে কামড় দিয়ে জখম করে এবং বিমলা চাকমাকে শরীরের ও হাতের বেশিরভাগ অংশে কামড় দিয়ে মারাত্মক জখম করেছে।

২নং কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরণ মারমা জানান, হঠাৎ লোকালয়ে গিয়ে একটি বন্য শুকর লোকজনদের আক্রমন করলে  ৩জন গুরুতর আহত হন। তবে এলাকাবাসীরা বন্য শুকরটিকে মেরে ফেলেছে। শুকরটির ওজন আনুমানিক দুই মণের কাছাকাছি হবে।  ধারণা করা হচ্ছে পাগলা শুকর হতে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ