• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সেরা স্কুল কাপ্তাইয়ের নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2023   Friday

এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে এবারও  রাঙামাটিতে  নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে কাপ্তাইয়ের বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫১জন শিক্ষাথী। 
 
জানা গেছে, এবছর কাপ্তাই নৌবাহিনী স্কুল থেকে এসএসসিতে ৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৯৮ জনই পাস করেছে।  বিজ্ঞান বিভাগে ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। 
 
এদিকে, কাপ্তাই উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১২১৫ জন। এরমধ্যে পাশের করেছে ৯৫৬ জন। মোট জিপিএ- ৫ পেয়েছে ৭৫ জন শিক্ষার্থী। তবে দাখিল পরীক্ষায় কেউ জিপিএ-৫ পায়নি।   কাপ্তাই বিউবো উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, কেপিএম স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন, নারানগিরি উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন এবং চিৎমরম উচ্চ বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
 
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা স্কুল শাখার মতো কলেজ শাখাতেও পার্বত্যাঞ্চলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখছি। ভবিষ্যতে চট্টগ্রাম বোর্ডেও আমরা নিজেদের সম্মানজনক অবস্থান তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
 
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহমদ শাহজালাল বলেন, শিক্ষার্থীদের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্বে আমি গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাই। আমরা আগামীতেও একই ধরনের ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ