• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পাহাড়ে তরুন প্রজন্মের মেধাবি সাংবাদিক পলাশ বড়ুয়া আর নেই

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Aug 2023   Wednesday

পাহাড়ে তরুন প্রজন্মের মেধাবি সাংবাদিক ও প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি পলাশ বড়ুয়া আর নেই। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার অকাল মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছেন। 

 

জানা গেছে, গেল রোববার রাঙামাটির লংগদু উপজেলায় গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।  এসময় তার সঙ্গীরা তাঁকে প্রথমে লংগদুর একটি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে  দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। এতে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ও পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।  সেখানে বুধবার সন্ধ্যায় সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান পলাশ। 

 

মেধাবি সাংবাদিক পলাশ বড়ুয়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী (সদর) ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকার মৃত স্বদেশ বড়ুয়া ও মৃত সুজাতা বড়ুয়ার বড় ছেলে। তিনি দুই ছেলে, স্ত্রী, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তিনি সাংবাদকিতার পাশাপাশি কবি ও ছড়াকারও ছিলেন। 

 

পলাশ বড়ুয়ার অকাল প্রয়াণে পাহাড়ের নিউজ পোর্টাল হিলবিডি২৪ ডট কমের পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছে। তার এ অকাল প্রয়াণে পাহাড়ের একজন মেধাবি, সৎ ও সাহসী সাংবাদিককে হারালো।  

 

অপরদিকে পাহাড়ে এ মেধাবি সাংবাদিকের অকাল প্রয়াণে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। রাঙামাটিতে অন্যতম প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক এম কামাল উদ্দীন এক শোক বার্তায় সাংবাদিক পলাশ বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকা বার্তায়  তারা বলেন, তার অকাল মৃত্যুতে পাহাড়ে অপুরনীয় ক্ষতি হলো। এ ক্ষতি পূরণ হওয়ার মত না। শোক বার্তায় পলাশ বড়ুয়ার পরলৌলিক সদগতি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাংবাদিক নেতারা।

 

এছাড়া রাঙামাটি সাংবাদিক সমিতি ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের(কেইউজে) পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ