• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2024   Monday

দৈনিক সমকালের প্রতিনিধি ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মামলার প্রতিবাদে এবং আটককৃতদের মুক্তির দাবীতে সোমবার রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা প্রতীকি কর্মবিরতি পালন করেছেন।

বনরুপা এলাকায় ঘন্টাব্যাপী প্রতীকি কর্মবিরতি পালনকালে সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। এতে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ, দৈনকি সংবাদের পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুশীল কান্তি দে, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়রারুল হক, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সামশুল আলম, দৈনিক সমকালের ষ্টাফ রিপোর্টার সত্রং চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, বাংলাভিশনের প্রতিনিধি নন্দন দেবনাথ, ডিবিসি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্টের প্রতিনিধি হিমেল চাকমা, নিউজ টোয়েন্টিফোরের ফাতেমা জান্নাত মুমু, দিগন্ত টিভির প্রতিনিধি মিশু দে,  ৭১টিভির প্রতিনিধি উসিংচা রাখাইন কায়েস প্রমুখ। প্রতীকি কর্মবিরতিতে রাঙামাটিতে কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অংশ নেন। কর্মবিরতি শেষে  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হয়।  

এসময় বক্তারা সাংবাদিক প্রদীপ চৌধুরীকে মিথ্যা ও হয়রানির মামলার প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের পট পরিবর্তনের পর পর  সাংবাদিক প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানায় ৫টি মিথ্যা ও হয়রানি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় কোন তদন্ত ছাড়াই তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি আদালতে প্রদীপের পক্ষ হয়ে জামিন চাওয়ার জন্য আদালতের কোন আইনজীবিদের দাড়াতে দেওয়া হচ্ছে না। বক্তারা, অবিলম্বে প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সারাদেশে আটক সাংবাদিকদের মুক্তির দাবী জানান।
--হিলবিডি৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ