• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

আব্দুর রহিমকে প্রধান শিক্ষক থেকে স্থায়ী বহিস্কার ও সাজা বহালের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2023   Monday

ছাত্রী ধর্ষনের দায়ে  যাবজ্জীবন দন্ডাদেশ প্রাপ্ত করল্যাছড়ি রশিদ সরকার(আরএস) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমকে স্থায়ীভাবে বহিস্কার ও সাজা বহাল রাখার দাবীতে সোমবার মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।


জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে রাঙামাটিতে অবস্থানরত সচেতন শিক্ষার্থীদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান।  দীপন বিকাশ চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন অভিভাবক এরিক চাকমা, সাবেক ছাত্র কল্যাণ মিত্র চাকমা, শিক্ষার্থী জিকো চাকমা। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেয়।


সমাবেশে বক্তারা বলেন, ছাত্রী ধর্ষনের দায়ে আদালতে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আব্দুর রহিমের নৈতিক অধিকার থাকে না আর প্রধান শিক্ষক পদে বহাল থাকার। ধর্ষক আব্দুর রহিম তিন মাসের জামিন বা যত দিনের জামিন নিক বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে  প্রশয় দিয়ে  পুর্নবহাল করেছে। বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষনের দায়ে আদালতে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আব্দুর রহিমকে প্রধান শিক্ষক পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার ও আদালত কর্তৃক রায়ের কারাদন্ড বহাল রাখার জোর দাবী জানান।


উল্লেখ্য, উল্লেখ্য,২০২০ সালে ২৫ আগষ্ট ধর্ষনের শিকার ছাত্রীটি তাদের হারিয়ে যাওয়ায় ছাগল  খুজতে গিয়ে বিদ্যালয়ের ছাত্রবাসের রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় লেবু আনতে বলে  করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম তাকে কক্ষে ডেকে নিয়ে ধর্ষন করে। এতে ধর্ষনের শিকার অভিভাবক থানায় মামলা দায়ের করলে পুলিশ আব্দুর রহিমকে গ্রেফতার করে। দীর্ঘ দুবছর পর ২০২২ সালের ১০ অক্টোবর  রাঙামাটি জেলা জজ  আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দশ লক্ষ টাকা জরিমানা করেন। তবে চলতি বছরের  ২১ জুন ভুঁয়া কাবিননামা ও এক একর জমি, তিন লক্ষ টাকার দলিলনামা দাখিল করে হাইকোর্ট থেকে তিন মাসের জন্য অন্তর্বতীকালীন জামিন নেয় আব্দুর রহিম। জামিন পাওয়ার পর তিনি ফের বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে। তবে বিদ্যালয় পরিচালনা কমিটি থেকে গত ১৪ আগষ্ট আব্দুল রহিমকে দুমাসের জন্য বিদ্যালয় থেকে বহিস্কার করে। -- হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ