• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে নিজ গ্রামে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে গণ সংর্বধনা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2023   Friday

 খাগড়াছড়িতে নিজ গ্রাম কমলছড়িতে শুক্রবার গণ সংবর্ধিত হলেন নব নিয়োগকৃত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।

 

 কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  কমলছড়ি গ্রামবাসীরা  সুপ্রদীপ চাকমাকে গণ সংবর্ধনা প্রদান  করে। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর সহধর্মিনী নন্দিতা খীসা, সাবেক এমপি  যতিন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, প্রফেসর বৌধিসত্ব দেওয়ানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কমলছড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সুপ্রদীপ চাকমা বলেন বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা  তাকে অনেক অনেক কিছু দিয়েছেন।  তার আর চাওয়া পাওয়ার কিছুই নেই।  তিনি দীর্ঘ সময় বিভিন্ন দেশে রাষ্ট্রদুতসহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাই এই বোর্ডে থেকে তিনি সরকারের পক্ষ হয়ে জনগণের জন্য কাজ করবেন। তার কাছে পাহাড়ী- বাঙ্গালী কেউ বঞ্চিত হবেন না। সবার জন্য সমান ভাবে কাজ করা প্রত্যয় ব্যক্ত করেন।   তিনি  শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি জ্ঞান ও ইংরেজী ভাষার প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

 

উল্রেখ্য, সুপ্রদীপ চাকমা কমলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন।  তিনি ১৯৮৫ সালে ৭ম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পান। তিনি দীর্ঘ চাকরি জীবনে ভিয়েতনামসহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।  পরে  ২০২০ সালে অবসর গ্রহন করেন। সর্বশেষ  বছর  ২৭ আগষ্ট পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ