• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

মানিকছড়িতে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার গ্রাহক ও সুধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2023   Tuesday

 

 

 

 

খাগড়াছড়ির মানিকছড়িতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফটিকছড়ি শাখার আওতাধীণ মানিকছড়ি বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্যোগে গ্রাহক ও সধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মানিকছড়ি বাজারস্থ লাকি প্লাজার ২য় তলায় শাখার দায়িত্বরত আব্দুল মালেক মানিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস চেয়ারম্যান ও ফটিকছড়ি শাখা ব্যাবস্থাপক আব্দুল মালেক। এতে বিশেষ অতিথি ছিলেন, মানিকছড়ি বাজার ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, ব্যবসায়ী এসএম রবিউল ফারুক, মো. সামায়উন ফরাজী সামু, নারায়ন চন্দ্র দে, তপন দে, এইচ এম শফিকুল ইসলাম, হাজী মোহাম্মদ এমদাদুল হকসহ বাজার ব্যাবসায়ী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রাহক ও বাজার ব্যাবসায়ীরা বলেন, আধুনিকায়নের এই যুগে এখনও কিছু সেবা দিতে পারছে না ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং মানিকছড়ি আউটলেট শাখা। যদি আউটলেট শাখায় পরিপূর্ণ সেবা প্রদান করা সম্ভব না। তারপরেও গ্রাহকসেবা চিন্তা করে যদি পুর্ণাঙ্গ সেবা চালু করা যায়, তাহলে গ্রাহক আরো আগ্রহী হবেন। সেবার মান বৃদ্ধি পেলে লেনদেন আরো বাড়বে বলে মনে করেন তারা।

বাজার ব্যাবসায়ী ও গ্রাহকসেবার মান বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধান অতিথি ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস চেয়ারম্যান ও ফটিকছড়ি শাখা ব্যাবস্থাপক আব্দুল মালেক বলেন, আউটলেট শাখা হওয়ার কারণে সকল সুযোগ সুবিধা দেয়া সম্ভব হচ্ছে না। তবে খুব শীগ্রই পরিপূর্ণ এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করারও প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময়  আরো বলেন, প্রায় চার দশক ধরে গ্রাহক সেবার মাধ্যমে পেয়েছে স্মীকৃতি। ইসলামী ব্যাংক বাংলাদেশ বিশেষ কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলের নয়, এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদেশের সকল মানুষের। যার ফলে এ ব্যাংক থেকে দেশের সকল মানুষের সেবা গ্রহণের অধিকার আছে। পরিশেষে আগামীতে এ শাখায় নতুন নতুন সকল সুবিধা পাওয়া যাবে বলে সকলকে আশ্বস্ত করেন এবং ব্যাংকিং কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

পরে আগত সকল গ্রাহক ও সুধীজনের মাঝে একটি করে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ