• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2023   Friday

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসনের উদ্যোগে  জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। বক্তব্যে দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের  উপ পরিচালক দিদারুল আলম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার। এসময়  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ভূমিকম্পে মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে এবং আগুন লাগল তা নিয়ন্ত্রণে করণীয় কি তা নিয়ে মহড়া পরিচালনা করেন রাঙামাটি ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা।

 

এর আগে  জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীতে যত দুর্যোগ সৃষ্টি হচ্ছে তার অধিকাংশ মানুষের সৃষ্ট। এ দুর্যোগ নিয়েন্ত্রণ করা সম্ভব যদি মানুষ সচেতন হতে হবে। রাঙামাটিতে অপরিকল্পিতভাবে রাস্তা ও বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। এর কারণে বিভিন্ন দুর্যোগে তা সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পাহাড়ের উপরে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।  কাপ্তাই হ্রদ দখল করে বাড়ি নির্মাণ করা হচ্ছে। এতে বর্ষাকালে দুর্যোগ সৃষ্টি হচ্ছে।  মানুষ সচেতন হলে এ দুযোর্গ সৃষ্টি হত না। তাই মানুষকে সচেতনের বিকল্প নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ