• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

কাপ্তাই হ্রদে পর্যটকবাহী ট্যুরিষ্ট বোট পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তর

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2023   Friday

পর্যটকবাহী একটি ট্যুরিষ্ট বোটে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালের দিকে রাঙামাটির কাপ্তাই হ্রদের বালুখালী ইউনিয়নের কান্দের মুখ এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে পর্যটকরা সবাই অক্ষত রয়েছেন।


জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে রাঙামাটির ঝুলন্ত সেতুর পর্যটন ঘাট থেকে চাঁদপুর সদরের পাল পাড়া থেকে আসা ৬ জন পর্যটককে নিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে সুবলং ঝর্ণার উদ্দেশ্য যায়। যাওয়ার পথে বেসরকারী রেষ্টুরেণ্ট স্বর্গছেঁড়া এলাকার কাছাকাছি পৌছলে একদল দুর্বৃত্ত বোটটিকে আটকিয়ে পর্যটকদের নামিয়ে দেয়। পরে দুবর্ৃৃত্তরা বোট ও চালককে কিছু দুর নিয়ে গিয়ে চালককে অন্য একটি বোটে তুলে দিয়ে পেট্টোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়। পরে দুর্বৃত্তরা এলাকা ত্যাগ করে। এসময় দুর্বৃত্তরা বোট চালককে বলে যায় বোট মালিক সমিতিকে সমস্যা সমাধান করতে। না হলে আরো বোট পুড়িয়ে দেওয়ার বলে হুমকি দেয়।


বোটের চালক গিয়াস উদ্দিন জানান, ঝুলন্ত সেতু বোট ঘাট থেকে সুবলং উদ্দেশ্য নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার বোটি আটকিয়ে পর্যটকদের একটি রেষ্টুরেণ্টে নামিয়ে দিয়ে পুড়িয়ে দেয়। বোটটি পুড়ে যাওয়ায় তার সাড়ে কয়েক লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। বোটটি পুড়িয়ে দেওয়ায় এখন তার আর কোনো আয়ের উৎস নেই।


বালুখালী ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা সত্যতা স্বীকার বলেন, তিনি ও রাঙামাটি কতোয়ালী থানার ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে বোটি পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন অস্ত্রধারীরা পুড়ে দেওয়া বোটি অনুসরণ করে এক পর্যায়ে স্বর্গছেঁড়া এর কাছাকাছি পৌছলে তখন বোটটি আটকিয়ে পর্যটকদের নামিয়ে দিয়ে আগুন দিয়েছে।


রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও পর্যটকদের অক্ষত অবস্থায় উদ্ধার করে তাদের নিজেদের বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে বোট চালকের ভাষ্য অনুযায়ী অস্ত্রধারীরা আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসী। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ