• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে খুঁটির উঁচু থেকে ছটকে পড়ে বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2023   Wednesday

রাঙামাটি শহরের চম্পকনগর এলাকায় বুধবার বিদ্যুৎ সংযোগ তারের মেরামত কাজ করতে গিয়ে খুঁটির উঁচু থেকে হঠাৎ নিচে ছটকে পড়ে মো. আইয়ুব বেলাল (৪০) নামে এক বিদ্যুৎ কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

জানা গেছে, শহরের চম্পক নগর এলাকায় বিলাস ভবনের সামনে বিদ্যুৎ খুঁটিতে সংযোগ তারের মেরামত কাজ করতে যান রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের লোকজন। এ সময় খুঁটির উপর উঁচুতে ওঠে কাজ করার সময় হঠাৎ নিচে ছটকে পড়ে ঘটনাস্থলেই আইয়ুব বেলাল মারা যান। তাৎক্ষণিক বিদ্যুৎ বিভাগের লোকজনসহ স্থানীয়রা তাকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে আইয়ুব বেলালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে আইয়ুব বেলাল নিচে ছটকে পড়ে গেছেন।

 

রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই আইয়ুব বেলাল মারা গেছেন।
--হিলবিডি/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ