• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৪ ইউপিডিএফ নেতা নিহত,২জনকে অপহরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2023   Tuesday

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের হামলায় প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের( ইউপিডিএফ)  ৪ নেতাকর্মী নিহত হয়েছেন। এসময় দুর্বৃত্তরা ২ জনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে অভিযোগ সংগঠনটির। 
 
নিহতরা হলেন, ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা। এছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছে।
 
ইউপিডিএফের খাগড়াছড়ির জেলা সংগঠক অংগ্য মারমা দাবী করে বলেন, মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সে জন্যই তারা সেখানেই অবস্থান করছিলেন। সোমবার রাত সাড়ে ১০টায় পানছড়ির পুজগাংয়ের অনীল পাড়ায় সাংগঠনিক কাজে অবস্থানের সময় প্রতিপক্ষ মদদপুষ্ট নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এ হামলা চালায় বলে তার অভিযোগ। এতে পাহাড়ী ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুবফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুনীল চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা  ও ইউপিডিএফ সদস্য রুহিনসা ত্রিপুরা নিহত হন। এ সময় হামলাকারীরা ২ জনকে অপহরণ করে নিয়ে গেছে। 
 
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইউপিডিএফ গণতান্ত্রিকের এক নেতা বিষয়টি অস্বীকার করেছেন।
 
এদিকে ঘটনার পর আইন-শৃংখলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো ঘটনার বক্তব্যে পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅার.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ