• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

কর্ণফুলী নদীতে নিখোঁজের ৬৪ ঘন্টা পর মিলল মাদ্রাসা ছাত্রের তাহসিনের লাশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2023   Tuesday

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ   ১২ বছরের  শিশু তাহসিন লাশ মিলল ৬৪ ঘন্টার পর। মঙ্গলবার (১২ ডিসেম্বর)  সকাল  সাড়ে ৬ টায় রাইখালী ইউনিয়ন এর ডলুছড়ি এলাকা সংলগ্ন এলাকা থেকে তাহসিনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ তাহসিন  চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল।

 

জানা গেছে, চট্টগ্রাম জেলার  রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেমের ছেলে বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত শিশু তাহসিন গেল শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩ টায়   মাদ্রাসা থেকে   বাড়ী যাওয়ার সময়  ছোট ডিঙ্গি নৌকায় করে কর্ণফুলী নদী পাড় হচ্ছিল। এসময়  কেপিএম কয়লার ডিপু এলাকা সংলগ্ন কর্ণফুলী নদীতে পড়ে যায়। খবর পেয়ে গেল ৩ দিন ধরে  কাপ্তাই কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট রাশেদ এর নেতৃত্বে ১৫  সদস্য বিশিষ্ট নৌ ডুবুরি দল ও কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে  অভিযান চালায়।  এসময় কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করেন।

 

হেফজখানার পরিচালক মো: শহীদুল ইসলাম জানান, কর্ণফুলী নদীতে শিশুর লাশটি ভেসে যেতে দেখতে পেয়ে স্থানীয় জেলেরা নদী হতে লাশটি উদ্ধার করে নদী তীরে আসে। পরে সকাল সাড়ে ৭ টায় কাপ্তাই  ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশটিকে উদ্ধার করেন।

 

চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত)  ইমরুল হাসান বলেন, খবর পাওয়ার পর সকাল সাড়ে ৯ টায় তিনিসহ  থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। িএ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ