• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলো মেমেসিং মারমা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2024   Tuesday

বাবার লাশ ঘরে রেখে বুকফাটা কান্না চাপা দিয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে মেমেসিং মারমা। সে ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়া এলাকার বাসিন্দা ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। 
 
জানা গেছে, মেমেসিং মারমার পিতা উপাচিং মারমা (৪৭) গত সোমবার (২৬ ফেব্রুয়ারী)  বিকেলে কুকিমারা পাড়ায় নিজ বাড়িতে  মারা যায়। তিনি পেশায় একজন কৃষক। দীর্ঘদিন ধরে তিনি কিডনি সহ নানা রোগে ভুগছিলেন ।
 
কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা জানান, মেমেসিং মারমার বাবার একটি কিডনি অনেক আগে থেকে নষ্ট ছিল। তিনি এক ছেলে এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে সংসার চালাতেন। তার মেয়ে বাবার লাশ রেখে মঙ্গলবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মঙ্গলবার বিকেলে ধর্মীয় কার্যাদি শেষে  তাকে কুকিমারা শ্মশানে দাহ করা হয়েছে। 
 
ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান, মেধাবী মেমেসিং মারমা ২০২৪ সালের চলতি এসএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগ হতে  ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ