• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কর্ণফুলী নদী পথে পাচারকালে সেগুন কাঠ আটক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2022   Saturday

কর্ণফুলী নদীপথে অবৈধ ভাবে পাচারকালে গত শুক্রবার গভীর রাতে ১শ` ঘনফুট সেগুন কাঠ আটক করেছে কাপ্তাইয়ের কর্ণফুলী বন রেঞ্জ কর্তৃপক্ষ। এসময় পাচার কাজে জড়িতরা সটকে পড়ে। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে বন কর্মীরা এ অভিযান চালায়। এসময় কর্ণফুলী নদীর প্রশান্তি পার্ক সংলগ্ন নদীর ওপার হতে অভিনব পন্থায় বাঁশের চালি আকারে পাচার করার সময় সেগুন গোলকাঠ ও রদ্দা মিলে ১শ` ঘনফুট কাঠ আটক করে। যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে কাঠ গুলো আটক করি।তবে গাছের সাথে পাচারকাজে জড়িত কেউকে পাওয়া যায়নি।


উল্লেখ্য, গেল বুধবার একই এলাকা হতে ৪০ ঘনফুট কাঠ আটক করা হয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা। আটক গাছগুলো বন অফিস হেফাজতে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ