• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

তপোসুর সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2023   Thursday

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তপোসুর সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের  গভীর শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করেছে ।   
 
রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির বটতলায়  তপোসুর সাংস্কৃতিক একাডেমির সভাপতি সুবল বিশ্বাসের সভাপতিত্বে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় অংশ নেন শিল্পকলা একাডেমি রাঙামাটি জেলার কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, বাচিক শিল্পী ও শিক্ষক লিটন দেব, সংগীত শিল্পী ও শিক্ষক নেত্রী রায়,  অভিভাবক কাজী জাহানারা অপু ও সংগঠনের সাধারন সম্পাদক সংগীত শিক্ষক মিলন ধর। সভায় বক্তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ শহীদ বুদ্ধিজীবীদের অবদানের ও ত্যাগের কথা তুলে ধরেন।  
 
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদরর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পকলার বটতলায় প্রদীপ প্রজ্জ্বলন করে সংগঠনের সদস্যরা।
 
এছাড়াও সংগঠনের সদস্যরা মুক্তিযুদ্ধের গান ও কবিতা পাঠের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আত্নত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ