• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বিলাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2023   Thursday

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার  সিফাত উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেন ও  থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন প্রমূখ।সহকারী শিক্ষক সুমী চক্রবর্তীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বখতেয়ার আহমেদ। এসময় আরও বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, উপজেলা প্রাণীি সম্পদ কর্মকর্তা  ডা. নুরনবী, , বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম।  

 
বক্তারা বলেন, পাক হানাদার বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে এবং যাতে মাথা উচু করে দাড়াতে না পারে তার জন্য বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে। তাদের এই হীন উদ্দেশ্য ক্ষণিকের জন্য সফল হলেও বাংলাদেশ টিকই ঘুরে দাড়িয়েছে।
 
বক্তারা আরও বলেন, এই শোককে শক্তিতে রুপান্তর করে সকলে একসাথে কাজ করলে প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।  এ সময় সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ