• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

পানছড়িতে ইউপিডিএফের ৪ নেতাকর্মী হত্যার প্রতিবাদে রাঙামাটিতে লাঠি মিছিল

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2023   Friday

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের চার নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে শুক্রবার রাঙামাটির কতুকছড়িতে লাঠি মিছিল ও সমাবেশ করা হয়েছে।


কতুকছড়ির বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় গেইটের সামনে পাহাড়ি ছাত্র পরিষদ,হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম জেলা শাখার উদ্যোগে সমাবেশেসভাপতিত্ব করেন পিসিপির জেলা শাখার সভাপতি রিপন আলো চাকমা। পাহাড়ি ছাত্র পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক তনুময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক নিকন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিশি চাকমা,গনতান্ত্রিক যুব ফোরাম রাংগামাটি জেলা শাখার সভাপতি থুইনুমং মার্মা প্রমুখ।


এর আগে একটি লাঠি মিছিল উত্তর কতুকছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ফটক থেকে শুরু হয়ে রাঙাামাটি-খাগড়াছড়ি সড়ক হয়ে কতুকছড়ি বাজার প্রদক্ষিন করে বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় ফটকে গিয়ে সড়ক অবরোধ করে সমাবেশ করা হয়। এসময় সড়কের উভয় পাশে উভয় দিকে শতাধিক যানবাহন আটকে পড়ে।


সমাবেশে বক্তারা বলেন ব্যক্তি কাউকে হত্যা করে ন্যায় সংগত আন্দোলন বন্ধ করা যায়না। খুনিরা হয়তো সাবেক ছাত্রনেতা বিপুল চাকমা সহ ৪ নেতাকর্মীকে হত্যা করতে পেরেছে কিন্তু তাদের নীতি, আদর্শ কে হত্যা করতে পারেনি। পাহাড় হয়তো বিপুলের মত ছাত্রনেতাকে হারিয়েছে কিন্তু বিপুল চাকমারা হাজারো বিপ্লবী বিপুল চাকমা জন্ম দিয়ে গেছেন।


বক্তারা আরো বলেন, মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনীরা (নব্য মুখোশ) জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী কিংবা সাধারন মানুষকে হত্যা করে পার্বত্য চট্টগ্রামের এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। অথচ নির্বাচন কমিশন একতরফাভাবে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের তফশীল ঘোষনা করেছে। এই দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিনের আগে পানছড়ির এই হত্যাকান্ড সারা পার্বত্য চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় প্রতিবাদের ঝর উঠেছে। এই শোককে শক্তিতে রুপান্তরিত করে বিপুল,সুনীল,লিটনদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিটি এলাকায় গণ প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান।


বক্তারা বলেন, পানছড়ির অনিলপাড়া থেকে অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধারের দাবি একটি সাজানো নাটক উল্লেখ করে অবিলম্বে ছাত্রনেতা বিপুল চাকমাসহ ৪ নেতাকর্মীর হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ এ ঠ্যাঙারে বাহিনী ভেঙ্গে দিতে হবে,নয়লে এই দায় সরকারকে নিতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ