• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ইউপিডিএফের ৪ নেতাকর্মীকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ পালিত

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2023   Monday

পানছড়িতে চার নেতাকর্মী হত্যার প্রতিবাদে মঙ্গলবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো।

 

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সোমবার সকাল ৬টা থেকে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা খাগড়াছড়ির সকল উপজেলার বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।খাগড়াছড়ি শহর থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। শহরের অভ্যন্তরে নগণ্য সংখ্যক টমটম ও অটোরিক্সা চলাচল করলেও সদর উপজেলার অন্যান্য সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এছাড়া দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায়ও দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল করেনি।

 

বিবৃতিতে বলা হয়,ঘটনার এক সপ্তাহ পরও চার নেতার খুনীদের গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একটি বিশেষ গোষ্ঠী হত্যাকারীদেরকে রক্ষার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে কারা খুন, সন্ত্রাস, অরাজকতা ও অশান্তি সৃষ্টি করছে তা চার নেতার খুনের ঘটনায় আরও একবার দেশবাসীর কাছে পরিস্কার হয়েছে।

 

বিবৃতিতে, অবিলম্বে চার নেতার খুনিদের গ্রেফতার করে জনসমক্ষে বিচার ও সাজা নিশ্চিত করা, ঠ্যাঙাড়ে নব্যমুখোশ বাহিনী ভেঙ্গে দেয়ার দাবি জানান। অন্যথায় জনগণ খুনি সন্ত্রাসীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে যা যা করণীয় তাই করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। 

 

উল্লেখ্য, গেল ১১ ডিসেম্বর রাতে পানছড়ির লোগাঙ এলাকার অনিল পাড়ায় একটি বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে পিসিপির সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, ইউপিডিএফ সংগঠক রুহিন বিকাশ ত্রিপুরা (রহিনসা) ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহসভাপতি লিটন চাকমাকে গুলি করে  হত্যা করা হয়।

--প্রেস বিজ্ঞপ্তি। 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ