• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে খ্রিষ্টান সম্প্রদায়ের নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বড় দিন উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2023   Monday

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্য আচারাদি,সমবেত প্রার্থনা ও উৎসব আমেজের মধ্য দিয়ে সোমবার রাঙামাটিতে খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উদযাপিত হয়েছে।


শহরের সাধু যোসেফ গীর্জায় সমবেত প্রার্থনার মধ্যদিয়ে খ্রীষ্ট জন্মোৎসবের সুচনা করেন রাঙামাটি ক্যাথলিক চার্চপাল পুরোহিত ফাদার মাইকেল রায়। এসময় খ্রিষ্টান ধর্মালম্বী নারী, শিশু ও বিভিন্ন বয়সের পুরুষেরা প্রার্থনায় অংশ নেন।

 

এছাড়া দিনটি উপলক্ষে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায়, রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের বসন্ত পাংখোয়া, বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়া, নানিয়ারচর উপজেলার বেতছড়ির খ্রিস্টান পাড়া ও পুরান পাড়া, কাপ্তাই ও রাজস্থলী উপজেলা ও বাঘাইছড়ি উপজেলার পর্যটন সাজেকের ব্যাটলিং, কংলাক, লুইলুই, ওল্ডলংকরসহ বিভিন্ন খ্রিষ্টান পল্লীতে ধর্মীয় সমবেত প্রার্থনা, খ্রিষ্টিয় সংগীত পরিবেশনা ছাড়াও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বড় দিন উদযাপিত হয়েছে। এসব প্রার্থনায় আতœশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ-শান্তি ও দেশের সমৃদ্ধি-সম্প্রীতির কামনা করা হয়।


এদিকে, রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনের আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়ায় কেক কেটে বড় দিনের অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিলাইছড়ি উপজেলা জোন কমান্ডার লে: কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পি এস সি, রাঙামাটি পৌরসভা মেয়র  আকবর হোসেন চৌধুরী, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, পাংখোয়া পাড়া হেডম্যান এঙলিয়ানা পাংখোয়া প্রমুখ। পরে পাংখোয়া সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ