• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

শিক্ষা ক্যাডারে প্রথম এসআই রিদওয়ানুর রহমান

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2023   Wednesday

সম্প্রতি প্রকাশিত ৪৩ তম  বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর শিক্ষা ক্যাডারে ( সমাজকল্যাণ) ১ম স্থানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রিদওয়ানুর রহমান। বুধবার (২৭ ডিসেম্বর) তিনি উপজেলার সংবাদ মাধ্যমকে এ কথা জানান।

 
তিনি বর্তমানে রাঙামাটি জেলার বিলাইছড়ি থানায় উপ-পরিদর্শক (নি:)  হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলার  গর্জনিয়া  ইউনিয়নে। তিনি পিতা আবুল হোছাইন ও  মাতা মোতাহেরা বেগমের ৪ সন্তানের মধ্যে ২য় সন্তান।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা  ইনস্টিটিউট থেকে ২০১৮ সালে বিএসএস (অনার্স) ও ২০১৯ সালে এমএসএস (মাস্টার্স) সম্পন্ন করেন।
 
সিভিল সার্ভিসে সুপারিশ হওয়া পর্যন্ত আসতে চাকরির পাশাপাশি পড়ালেখা চালিয়ে যেতে  উৎসাহ -উদ্দীপনা যোগান ও সুযোগ করে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তা, শুভাকাঙকী, শিক্ষক ও মা-বাবাসহ পরিবারের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ৪৩ তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ