• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

নতুন বছরে ভয়ভীতি-মুক্ত নিরাপদ পরিবেশ প্রত্যয়ে রাঙামাটিতে মোবাতি প্রজ্জ্বালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2023   Sunday

নতুন বছরে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ভয়ভীতি-মুক্ত নিরাপদ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও বর্ষ বিদায় উপলক্ষে মোমবাতি  জ্বালিয়ে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সন্ধ্যায় রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের এ কর্মসূচি পালিত হয়।


ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর উদ্যোগে রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কের কতুকছড়ি, ভূয়ো আদাম, কতুকছড়ি, ঘিলাছড়িসহ বিভিন্ন এলাকায় মোমবাতি জ¦ালিয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এসময় এলাকার শিশু-কিশোর,যুবক-যুবতী থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশ নেয়। কর্মসূচিতে গেল ১১ ডিসেম্বর পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত বিপুল চাকমাসহ চারজনকেও মোমবাতি জালিয়ে স্মরণ করেন লোকজন। কর্মসূচি চলাকালে বক্তব্যে দেন হিল উইসেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি রিপনা চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক তনুময় চাকমা, শ্রদ্ধাপূর্না চাকমা প্রমুখ।


অপরদিকে জেলার কাউখালী, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বিভিন্ন সড়কে দাঁড়িয়ে মোমবাতি জালিয়ে একই কর্মসূচি পালন করা হয়েছে। এতেও এলাকার শত শত লোকজন অংশ নেন।


এসব কর্মসূচিতে বক্তারা ইংরেজী পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছর যাতে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ভয়ভীতি-মুক্ত নিরাপদ পরিবেশ উঠে তার প্রত্যাশা ব্যক্ত তরে। বক্তারা পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাতের কারণে স্বজাতি ভাইয়দের হত্যা,অপহরণ ও নারীদের উপর নির্যাতন বন্ধের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ