• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সাংবাদিক প্রদীপ চৌধুরীর পিতা আর নেই, বিভিন্ন মহলের শোক

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2024   Tuesday

দৈনিক সমকালের খাগড়াছড়ি প্রতিনিধি ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের(কেইউজে) সভাপতি প্রদীপ চৌধুরীর পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাঁশী মোহন চৌধুরী সোমবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বৎসর।


জানা গেছে, দৈনিক সমকালের খাগড়াছড়ি প্রিতিনিধি ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর পিতা বাঁশী মোহন চৌধুরী দীর্ঘ দিন ধরে  বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ কন্যা, নাতি-নাতিনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া গ্রামে পারিবারিক শশ্মানে বাঁশী মোহনের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

 
প্রদীপ চৌধুরীর পিতা বাঁশী মোহন চৌধুরীর মৃত্যুতে খাগড়াছড়িতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন। এক শোক বার্তায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি গভীর শোক প্রকাশ করে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

এছাড়া খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ বিভিন্ন মহল ও সংগঠন থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

 

এছাড়া খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে), টিভি জার্নালিস্ট এসোসিয়েশন খাগড়াছড়ি, মাটিরাঙা প্রেসক্লাব, দীঘিনালা প্রেসক্লাব, মহালছড়ি প্রেস ক্লাব, মানিকছড়ি প্রেস ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছে।  পাহাড়ের নিউজ পোর্টাল হিলবিডিটোয়েন্টি ফোর ডটকম পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।


--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ