• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে চার দিনের কত্থক নৃত্যের কর্মশালার উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2024   Tuesday

রাঙামাটিতে মঙ্গলবার থেকে চার দিন ব্যাপি কত্থক নৃত্যের কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

 

 

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তপস্যা সংস্থার আয়োজনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  বিশিষ্ট নৃত্যগুরু সাজু আহমদ, সাংস্কৃতিক কর্মী নিরুপা দেওয়ান, সাহানা দেওয়ান ও প্রশিক্ষণের তত্ববধানকারী ফিফা চাকমা। শুরুতে অতিথিরা প্রদীপ জ্বালিয়ে কত্থক নৃত্য কর্মাশালা উদ্বোধন করেন।  কর্মশালায় শহরের বিভিন্ন এলাকা থেকে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত  এ কর্মশালা চলবে। 



অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিল্প ও সংস্কৃতি বাঙালির ধারকবাহক। আমাদেরকে এই শিল্প ও সংস্কৃতি ধরে রাখতে হবে। নৃত্য শিল্পের মধ্যে কত্থক নৃত্য  একটি বিশেষ শাখা। এটি চর্চা করতে হবে, আমাদেরকে চর্চার মধ্য দিয়ে কত্থক নৃত্যকে ছড়িয়ে দিতে হবে। একই সাথে পার্বত্য অঞ্চলের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হবে বিশ্বের মাঝে।



তারা আরো বলেন, আপনাদের সন্তানদের যেকোন শিল্প চর্চায় উৎসাহ করবেন। তাহলে তারা মাদক থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ