• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জুরাছড়িতে ভুমি বেদখলের চেষ্টা ও মারধরের প্রতিবাদে রাঙামাটি কলেজে বিক্ষোভ ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2024   Wednesday

রাঙামাটির জুরাছড়িতে সেটেলার বাঙালী কর্তৃক এক পাহাড়ীর ভুমি বেদখলের চেষ্টা ও প্রতিবাদকারীদের মারধরের প্রতিবাদে বুধবার বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।

 

পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি সরকারী কলেজ শাখার যৌথ উদ্যােগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিসিপির জেলা শাখার সভাপতি জিকো চাকমা। পিসিপির সরকারী কলেজ শাখার সভাপতি সুনীতি চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন হিল উইমেন্স ফেডারেশনের কলেজ শাখার কলেজ শাখার সভাপতি সোনারিতা চাকমা, সাংগঠনিক সম্পাদক চারুলতা তংচংগ্যা, পিসিপির কলেজ শাখার সহ-সভাপতি রাসেল চাকমা, শিক্ষার্থী মেরিন বিকাশ ত্রিপুরা প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ-মিছিল কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে কলেজ ভবনের চার দিকে প্রদক্ষিণ করে কলেজ মাঠ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তারা বলেন,পার্বত্য চুক্তির চুক্তি ২৬ বছর অতিবাহিত হলেও চুক্তির র্পূনাঙ্গ বাস্তবায়ন হয়নি। চুক্তি বাস্তবায়িত না হওয়ায় এখানে জুম্ম নারী থেকে কারোরই নিরাপত্তা নেই। এক নিরাপত্তাহীন জীবনের মধ্য দিয়ে বসবাস করতে হচ্ছে। প্রতিনিয়ত জুম্মদের ভুমি বেদখলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি মোটেই সুখকর নয়, এক শ্বাসদ্ধকর অবস্থায় বিরাজ করছে। এখানে নিরাপত্তা ও উন্নয়নের নামে যদি আইন-শৃংখলা বাহিনী বন্দুকের নলের ভয় দেখিয়ে পাহাড়ীদের নিয়ন্ত্রণ করতে চাই তাহলে একদিন ছাত্র সমাজ  তার প্রতিরোধ গড়ে তুলবে। আতœনিয়নাধিকার ও ভুমি আধিকারের জন্য সত্তর দশকে যেভাবে শান্তি বাহিনী গঠন করে সশস্ত্র সংগ্রাম করেছিল, যদি সেরকম পরিস্থিতি সৃষ্টি করা হয় তাহলে ছাত্র সমাজ শান্তি বাহিনীর পথ অবলম্বন করতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন ছাত্র নেতারা। বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তির পুর্নাঙ্গ বাস্তবায়ন, ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষে গঠিত পার্বত্য ভুমি কমিশনকে কাযর্কর, জুরাছড়িতে  এক পাহাড়ীর ভুমি বেদখলের চেষ্টা ও মারধরকারীদের  শাস্তির দাবি জানান।

 

স্বাগত বক্তব্যে হিল উইমেন্স ফেডারেশন কলেজ শাখার সভাপতি সোনারিতা চাকমা বলেন, নতুন বছর শুরু হতে না হতে জুম্মদের ওপর বিভিন্ন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন দেখা যাচ্ছে। এভাবে চলতে থাকলে জুম্মদের নিরাপত্তা কোথাও থাকবে না। জুম্মরা আওয়ামী লীগ বিএনপি করেও রেহাই পাচ্ছে না। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ধরনের অবস্থা বিরাজমান থাকবে।

 

সভাপতি বক্তব্য সুনীতি বিকাশ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা শুধু জুরাছড়িতে ১৩ জানুয়ারির ঘটনা না, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রতিটি জায়গায় এরকম ঘটনা ঘটেই থাকে। আমরা আশা করেছিলাম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন, স্বার্বভৌম রাষ্ট্র পেয়েছি সেই স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবো। জুম্ম জনগণ সংখ্যায় কম হতে পারে কিন্তু জ্ঞান গড়িমায় এ জুম্ম জনগণ ৭০ দশকের ন্যায় প্রতিরোধের ঝড় তুলবে।


পিসিপির জেলা শাখা সভাপতি জিকো চাকমা বলেন, একদিকে উন্নয়ন নামে ভূমি বেদখল অন্যদিকে সেটেলার কর্তৃক জুম্মদের ভূমি বেদখলের নজির পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত চলমান রয়েছে। তিনি ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সরকারের কাছে জোর দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ