• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    
 
ads

খাগড়াছড়িতে দুর্গম গ্রামে স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীন হিল

ভ্রাম্যমান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2025   Tuesday

 

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম গোমতি বান্দরছড়া এলাকার গর্ভবতী মা ও কিশোরীদের স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীন হিল।

 

মঙ্গলবার সকালে গোমতি বান্দরছড়া  কমিউনিটি ক্লিনিকের মাঠে  এক মোবাইল  ক্যাম্প  এর মাধ্যমে দুর্গম এলাকার রোগীদের এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মিল্টন ত্রিপুরা, গ্রীন হিলের জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা, প্রজেক্ট কর্মকর্তা তরুন দেওয়ান,  গোমতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার মিলন ত্রিপুরা প্রমুখ।

এ সময়  ডাঃ মিল্টন ত্রিপুরা  বলেন দুর্গম এলাকার গর্ভবতী মা, কিশোরীদের জন্য এ মেডিকেল ক্যাম্প। এ সময় তিনি গর্ভবতী মাদের বাসাবাড়ীতে অদক্ষ ধাত্রী দিয়ে সন্তান প্রসব না করানোর পরামর্শ দেন। খাগড়াছড়ির  প্রতিটি হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্য ক্লিনিকে দক্ষ মিডওয়াইফ নিয়োগ দিয়েছেন। এবং সেখানে ২৪ ঘন্টা ডেলিভারী করানো হয়, যা সর্ম্পন বিনামূল্যে। এছাড়া যারা ক্লিনিকে এসে ডেলিভারী করালে, তারা একসেট বেবি কিট পাবেন।

 

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন মাটিরাঙ্গা  স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ ফারিহা আহমেদ ও ডাঃ ইমতিয়াজ চৌধুরী,  গ্রীন হিলের মেডিকেল অফিসার ডা. সুইউক্রই মারমা। উক্ত মেডিকেল ক্যাম্পে দুর্গম এলাকার ৭ টি গ্রামে প্রায় দুই শতাধিক সাধারন রোগীসহ কিশোরী ও গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়।

 

চিকিৎসা সেবা নিতে আসা গালামনি পাড়ার রেহেনা বেগম, মাষ্টার পাড়ার খাদেজা বিবি ও বলিচন্দ্র পাড়ার আকলিমা বেগম বলেন এই সেবা পেয়ে খুশি তারা। তাদের এলাকায় এই প্রথম এই ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছ্ ে

জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর আর্থিক সহযোগীতায় স্থানীয়  উন্নয়ন সংস্থা গ্রীন হিল এর আয়োজনে স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে গর্ভবতী মা ও কিশোরীদের এ  স্বাস্থ্য  সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।  এই পর্যন্ত  জেলার বিভিন্ন উপজেলার  দুর্গম গ্রামের ২৫ টি মোবাইল মেডিকেল ক্যাস্পের মাধ্যমে প্রায় দুই হাজারের অধিক গর্ভবতী মা, কিশোরী ও সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করলো গ্রীনহিল।


মূলত বিগত ২০২৪ সালের জুলাই –আগস্টের  বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ দুর্গম এলাকার গর্ভবতী নারী ও কিশোরীদের ঘরের কাছে বিনামূল্য  চিকিৎসা সেবা, বিনা মূল্য ঔষধ বিতরণ ও স্বাস্থ্য  সচেতনতার জন্য এ মোবাইল মেডিকেল ক্যাম্পের আয়োজন।


---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ