• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

রাজস্হলী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Aug 2025   Wednesday

রাঙামাটির রাজস্থলী উপজেলার মিতিঙ্গাছড়ি পাড়াতে বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই জোনের উদ্যোগে মিতিঙ্গাছড়ি পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মিতিঙ্গাছড়ি এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। কাপ্তাই জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ও তার দক্ষ সহকর্মীদের দ্বারা পরিচালিত এই চিকিৎসা ক্যাম্পেইনে মোট ৯৫ জন রোগী বিনামূল্যে বহুবিধ চিকিৎসা সেবা এবং ওষুধ গ্রহণ করেন। চিকিৎসাভোগীদের মধ্যে ছিলেন ত্রিপুরা, তঞ্চংগ্যাসহ অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠী। উক্ত অনুষ্টানে মিতিঙ্গাছড়ি পাড়া ছাড়াও বলিপাড়া, আগার পাড়া, কাপ্তাই পাড়া, উলাছড়ি, প্রীতিছড়া পাড়া, নতুন পাড়া ইত্যাদি বিভিন্ন দূর্গম এলাকা হতে রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করতে স্বত:স্ফূর্তভাবে আগমন করেন।
স্থানীয় হেডম্যান, ওয়ার্ড সদস্য এবং পাড়ার করবারিদের আন্তরিক সহযোগিতায় কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর জন্যে সেনাবাহিনীর এই বিনামূল্যে চিকিৎসা সেবা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
উল্লেখ্য, রাজস্থলী উপজেলার অন্তর্গত প্রত্যন্ত এই এলাকায় কোন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, এমনকি ওষুধের ফার্মেসি সুবিধা পর্যন্ত বিদ্যমান নেই। নূন্যতম মৌলিক চিকিৎসার সেবার জন্যেও এলাকাবাসীকে সুদূর রাজস্থলী উপজেলা সদরে যেতে হয়। বিশেষ এ মৌলিক অধিকার থেকে বঞ্চিত মিতিঙ্গাছড়ি এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্যেই বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস। এ ধরণের আয়োজন সেনাবাহিনীর সাথে দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক ও আস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের আশা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ