• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৩ অটোরিক্সা সিএনজির যাত্রীর

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2024   Thursday

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকায় কাভার্ট ভ্যানের চাপায় অটোরিক্সা সিএনজি আরোহী ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।নিহতরা হলেন, নবীর হোসেন (৫০), মোঃ হানিফ(৫০) ও সোহেল। আহতরা হলেন, সৈকত চাকমা(২২), সিএনজি চালক মোঃ নূরুল আজীম(৩৫) ও অজ্ঞাত। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।


পুলিশ জানায়, রাঙামাটি শহর থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একটি যাত্রীবাহী একটি অটোরিক্সা সিএনজি চট্টগ্রামের উদ্দেশ্য যাওয়ার সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার কলাবাগান এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ড ভ্যান অটোরিক্সা সিএনজিকে পেছন দিকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে অটোরিক্সা সিএনজি ও কাভার্ড ভ্যানটি ৪০ ফুট খাদে পড়ে গেলে ৩ জন সিএনজির যাত্রী নিহত হন। এর মধ্যে একজন ঘটনাস্থলে ও দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এছাড়া সিএনজি চালকসহ ৩ জন আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে চালক নূরুল আজীমের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নবীর হোসেন ও হানিফের বাড়ী শহরের স্বর্ণটিলা এলাকায়।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাজীব চন্দ্র কর কর সত্যতা স্বীকার করে জানান, সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ