• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ঘাতক গ্যাসবাহি ট্রাক কেড়ে নিল মফিজুর রহমানের প্রাণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2023   Monday

রাঙামাটি শহরের ভেদভেদীস্থ রেডিও স্টেশন এলাকায় সোমবার সন্ধ্যায় জ্বালানী গ্যাসবাহি  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। তার নাম মফিজুর রহমান।  শহরের তবলছড়িস্থ ধনামিয়ার টিলার বাসিন্দা। 


প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টা দিকে চট্টগ্রাম  থেকে রাঙামাটি উদ্দেশ্য আসা ইউনিটেক্স এলপি গ্যাস কোম্পানীর মালিকানাধীন গ্যাসবাহি একটি গাড়িটি শহরের ভেদভেদীস্থ লোকনাথ মন্দিরের পাশে রাস্তার ঢালু পাহাড় উঠছিল। এসময় রাস্তার পাশে থাকা পথচারী মফিজুর রহমানকে চাপা  দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। গ্যাসবাহি  গাড়িটি এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের জন্য গ্যাস নিয়ে আসছিলো। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। 

 

নিহতের ভাতিজা ওয়াসিউর রহমান জানান, প্রায় ৯ থেকে ১০ বছর যাবৎ তার চাচা মফিজুর রহমান ভারসাম্যহীন রোগি হিসেবে বেঁচে আছে। সোমবার সকাল ১০টায় সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। এখন জানতে পেরেছি চাচা মারা গেছেন। চাচার ২মেয়ে ও এক ছেলে রয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এলপিজি গ্যাসের গাড়ী চালক চাপা দিলে ভারসাম্যহীন ব্যক্তিটি মারা যান। পুলিশ তাৎক্ষণিকভাবে খোজ খবর নিয়ে ট্রাক চালক  জাহাঙ্গীর আলমকে আটক করতে সক্ষম হয় ও গাড়ীটি জব্দ করেছে।  এ ব্যাপারে প্রচলিত আইনে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ